AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত



চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় বন্ধুর ছুরিকাঘাতে রজব আলী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (২৪ জুন) দুপুরে পৌরসভার মেডিকেল রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রজব আলী পৌরসভার মসজিদপাড়া এলাকার নজরুল ইসলাম বাবুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রজব আলীর সঙ্গে তার বন্ধু নিশানের দীর্ঘদিন ধরে মাদকসংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে বুধবার দুপুরে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় নিশান ধারালো অস্ত্র দিয়ে রজব আলীকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ রয়েছে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রজব আলীকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!