AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিরপুরে লাগসই প্রযুক্তির প্রয়োগ সম্প্রসারণ বিষয়ক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত



মিরপুরে লাগসই প্রযুক্তির প্রয়োগ সম্প্রসারণ বিষয়ক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং মিরপুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ‘স্থায়ীভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ সম্প্রসারণ’ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) সকাল ১০টায় মিরপুর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব বনানী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সিনিয়র সায়েন্টিফিক অফিসার সাগিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) ইশিতা আক্তার এবং মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদি।

সেমিনারে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির ব্যবহার, এর সম্প্রসারণ এবং জনসাধারণের জীবনমান উন্নয়নে প্রযুক্তির ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

পাশাপাশি বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি ও গবেষণালব্ধ ফলাফলের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে প্রযুক্তিনির্ভর নানা উদ্ভাবন ও গবেষণা কার্যক্রম তুলে ধরা হলে উপস্থিত অতিথি, শিক্ষক-শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!