AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নরসিংদীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প


Ekushey Sangbad
সাইফুল ইসলাম, নরসিংদী
০৬:৪৯ পিএম, ২৪ জুন, ২০২৬

নরসিংদীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

নরসিংদীর সাহেপ্রতাপে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, সর্দি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

বুধবার (২৪জুন) সকাল ১০টায় সাহেপ্রতাপ ওয়ালটন প্লাজা প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। নরসিংদীর সাহেপ্রতাপ, বাজিরমোড় ও কান্দাপাড়া ওয়ালটন প্লাজার তিনটি শাখার যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতা করে সুকন্যা (প্রা.) হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহেপ্রতাপ ওয়ালটন প্লাজার ম্যানেজার মো. দিদারুল ইসলাম, বাজিরমোড় শাখার ম্যানেজার মো. জহিরুল ইসলাম, কান্দাপাড়া শাখার ম্যানেজার মো. গোলাপ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক, মেডিসিন, নিউরোমেডিসিন, চর্মরোগ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শের মোস্তফা সাদীক খান।

বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে সুবিধাভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, ওয়ালটন প্লাজার এ উদ্যোগের মাধ্যমে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে তারা উপকৃত হয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন তারা।

ওয়ালটন প্লাজার কর্মকর্তারা জানান, দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!