AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আদালতের নির্দেশে দখল মূক্ত হলো মাদ্রাসার জমি


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, জামালপুর
০৫:১৮ পিএম, ২৩ জুন, ২০২৬

আদালতের নির্দেশে দখল মূক্ত হলো মাদ্রাসার জমি

আদালতের নির্দেশে দীর্ঘ ছয় বছর পর দখল মুক্ত হলো মরহুম জমর উদ্দিন ও মরহুমা আমিরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা জমি। জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মালমারা মৌজার প্রায় ০.৩৫ একর জমি আদালত কর্তৃক ডিগ্রিদারকে বুঝিয়ে দেওয়া হয়।

মঙ্গলবার (২৩ জুন) ইসলামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজোয়ান ইফতেকার এই অভিযান পরিচালনা করেন।

জানা যায়, জামালপুরের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের মিস পিটিশন মামলা নং-১০৭/২০২০-এর আদেশ বাস্তবায়নের আদালতের নির্দেশ অনুযায়ী উচ্ছেদ অভিযান চালিয়ে বেদখলকৃত জমি পুনরুদ্ধার করা হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সম্ভাব্য অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

একই এলাকার বাসিন্দা মামলার বাদী মো. আব্দুস ছাত্তার এবং বিবাদী আজিজুল হক ওরফে আইজল গং উচ্ছেদ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন। এছাড়াও পুলিশ, ফায়ার সার্ভিস, সাংবাদিক, উচ্ছেদ কর্মী, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

জমির মালিকের সহোদর ভাই, পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে একটি পক্ষ জমিটি জোরপূর্বক বেদখল করে রেখেছিল। আমরা জমিটি একটি মাদ্রাসার নামে দান করেছি। প্রশাসনের আন্তরিক সহযোগিতা ও যথাযথ পদক্ষেপের মাধ্যমে জমিটি বুঝিয়ে পেয়েছি। ইসলামপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজোয়ান ইফতেকার জানান, আদালতের রায় অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে জমিটি প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

উল্ল্যেখ্য যে, মালমারা মৌজার আর.এস. খতিয়ান নং-৪৬৩ এবং আর.এস. দাগ নং-১৬৮-এর  প্রায় ০.৩৫ একর জমিতে এ উচ্ছেদ ও দখল পুনরুদ্ধার কার্যক্রম পরিচালিত হয়। বসতবাড়ী নির্মাণের মাধ্যমে জমিটি দীর্ঘদিন ধরে অবৈধ বেদখলে ছিল। আদালতের নির্দেশে প্রশাসন অভিযান চালিয়ে জমিটি উদ্ধার করে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!