বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার প্রধান সড়কে জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করে দিলেন মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক, সাম্ভাব্য মেয়র পদপ্রত্যাশী আসাদুজ্জামান মিলন।
পৌরসভার স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না করায় বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এসব গর্তে বৃষ্টির পানি জমে থাকে। বিএনপি নেতার এমন উদ্যোগকে স্বাগত জানাই।
প্রতিনিয়ত রাস্তা দিয়ে চলাচলকারী অটো এবং টমটমের যাত্রীসহ সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়। তাই চলাচলের দুর্ভোগ লাঘবে ইট ও বালি বিছিয়ে নিজ উদ্যোগে নেতাকর্মীদের নিয়ে এই রাস্তা সংস্কার করার উদ্যোগ নিলেন পৌর বিএনপির এ নেতা। যার ফলে পথচারীদের যাতায়াত সহজ হবে।
এ ব্যাপারে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন বলেন, পৌরসভার এই রাস্তাটির এই অংশ ছিল কয়েক বছর থেকে অবহেলিত। পৌরসভা থেকে টেন্ডার প্রক্রিয়াধীন। প্রধান সড়কের মধ্যে এই সড়কটি গুরুত্বপূর্ণ। পৌরসভার সাধারণ জনগণের দাবি ছিল রাস্তাটি সংস্কারের। আমি মনে করি এটা বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফার একটি অংশ,তাই দায়িত্ববোধ ও জনসেবামূলক মানসিকতা নিয়ে নিজ অর্থায়নে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছি।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

