সুনামগঞ্জের জগন্নাথপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ জুন) উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ৯৪৫ জন কৃষকের মাঝে দুই মাসে ৬ হাজার টাকা ও ৩০ কেজি চাল মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে বিতরণ করা হয়। চিলাউড়া হলদিপুর ইউনিয়নে বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত এই ত্রাণ কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়।
ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মো.ইসলাম উদ্দিন। ত্রান বিতরনের প্রাক্ষালে তিনি বলেন, আমরা আমাদের হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষদের জন্য বাংলাদেশ সরকারের তরফ থেকে আসা চাল ও টাকা বিতরণ করতে মাঠে ময়দানে দায়িত্ব পালন করছি। আমাদের সরকার সব সময় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি আন্তরিক।
চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ত্রান বিতরন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো.শাহিদুল ইসলাম বকুল। তিনি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণ ও টাকা অত্যন্ত সততার সাথে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও আমার ইউনিয়নের সকল ইউপি সদস্যদের নিয়ে আমরা বন্টন কার্য প্রায় সম্পন্ন করেছি।
আমরা সব সময় চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সকল মানুষের সেবা প্রদানে ও ক্ষতিগ্রস্ত কৃষদের জন্য আন্তরিক। এসময় ইউনিয়নের সকল ওয়ার্ড সদস্য সহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

