নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার, ১৫ জুন(সোমবার )বিকেলে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি শাহাদাত হোসেন খানকে গ্রেপ্তার করতে গেলে তার স্বজন ও সহযোগীরা বাধা দেয়।
পুলিশ সদস্যদের কাজে বাধা, হামলা, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ সময় আসামি পালিয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে শাহিনুর বেগম ও মাহিনুর বেগম নামে দুই নারীকে গ্রেপ্তার করে।
ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারে গেলে পুলিশের ওপর হামলা হয়। সরকারি কাজে বাধা, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। আহত পুলিশ সদস্যরা চিকিৎসা নিয়েছেন বলে জানাগেছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এ ঘটনায় আড়াইহাজার থানার এএসআই মো. মামুনুর রশিদ বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় সরকারি কাজে বাধা, আসামি পালাতে সহায়তা ও হামলার ধারা যুক্ত করা হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

