AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেন্দুয়ায় বজ্রপাতে দুই যুবকের মৃত্যু



কেন্দুয়ায় বজ্রপাতে দুই যুবকের  মৃত্যু

নেত্রকোনার কেন্দুয়ায় পৃথকস্থানে বজ্রপাতে সামছুল হুদা(৩৫) ও আশরাফুল আলম(৩০) নামের দুই  যুবক বিলে মাছ ধরতে গিয়ে নিহত হয়েছেন। নিহত সামছুল হুদা  উপজেলার মাসকা ইউনিয়নের দিগলী পশ্চিম পাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে।

সামছুল হুদার বজ্রপাতের নিহতের ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার  ভোর ৬ টার দিকে মুড়িয়া বিলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় সামছুল হুদা আজ ভোর ৬টার দিকে বৃষ্টির সময় বাড়ির পাশে মুড়িয়া বিলে মাছ ধরার জন্য গেলে বজ্রপাতে গুরুতর আহত হন।

অনেকক্ষণ যাবৎ বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে গেলে তারা তাকে হাওরে আহত অবস্থায় পরে থাকতে দেখে। পরবর্তীতে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে  যাওয়ার আগেই তিনি মারা যান।

অন্যদিকে, উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামের রমজান আলীর মানসিক ভারসাম্যহীন ছেলে আশরাফুল আলম (৩০) বজ্রপাতে নিহত হয়েছেন।
বজ্রপাতে নিহতের ঘটনাটি আজ বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে ডাউকি গ্রামের পাশের মরাপুড়ি ডোবায় ঘটেছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, আশরাফুলের মানসিক সমস্যা ছিল।আজ ভোরে বাড়ির পাশের মরাপুড়ি ডোবায়  বরশি দিয়ে মাছ ধরতে গেলে ৫ টার দিকে বজ্রপাত তিনি মারা যান। পরে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে দেখেন ডোবায় তার মরদেহ ভেসে রয়েছে। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করেন।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদ বলেছেন, উপজেলার মাসকা ইউনিয়নের দিগলী পশ্চিম পাড়া গ্রামের সামছুল হুদা এবং  সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামের আশরাফুল আলম নামের দুই যুবক বজ্রপাতে  নিহতের ঘটনাটি আপনাদের মাধ্যমে জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

তবে কোন পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ আমাদের অবহিত করে নাই।তবে অবহিত করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!