AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শঙ্খিনী সাপ উদ্ধার



শঙ্খিনী সাপ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিষধর শঙ্খিনী (Banded Krait) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) বেলা তিনটার দিকে উপজেলার কালীঘাট ইউনিয়ন কমপ্লেক্সের আঙিনা থেকে এ সাপ উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী ফাউন্ডেশনের কর্মীরা।

জানা যায়,ইউনিয়ন কমপ্লেক্সের ভেতরে পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনার সময় শ্রমিকরা হঠাৎ একটি সাপ দেখতে পান। সাপটি দেখে তারা আতঙ্কিত হয়ে কাজ বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান।

পরে শ্রমিকরা বিষয়টি পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. কালাম মিয়াকে অবগত করলে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন-এর সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি শনাক্ত করেন।

পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ জানান, খবর পেয়ে
ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেবসহ আমরা৷ ঘটনাস্থলে গিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করি। উদ্ধারকৃত সাপটি শঙ্খিনী (Banded Krait) প্রজাতির, যা বাংলাদেশের অন্যতম অত্যন্ত বিষধর সাপ হিসেবে পরিচিত। উদ্ধারের পর সাপটিকে বনে অবমুক্ত করার জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানান, শঙ্খিনী সাপ সাধারণত মানুষকে এড়িয়ে চললেও এটি খুব বিষধর। তাই এ ধরনের সাপ দেখা গেলে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!