AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালখালীতে পুকুরে ডুবে এক ব্যক্তির মৃত্যু



বোয়ালখালীতে পুকুরে ডুবে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় দোকান থেকে বাড়ি ফেরার পথে পুকুরে ডুবে রতন সর্দার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

বুধবার (১০ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের কানুনগোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রতন সর্দার ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের প্রফুল্ল সর্দারের ছেলে।

নিহতের ছেলে দুর্জয় সর্দার জানান, বুধবার রাত সোয়া ৮টার দিকে তার বাবা স্থানীয় একটি দোকান থেকে বাড়ি ফেরার পথে পাশের একটি পুকুরে পড়ে যান। প্রায় আধা ঘণ্টা পর স্থানীয় এক ব্যক্তি তাকে পানিতে ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে দ্রুত উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তার বাবা দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্চয় সেন বলেন, রাত সোয়া ৯টার দিকে রতন সর্দার নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!