AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পীরগঞ্জে ব্যাটারিচালিত ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু



পীরগঞ্জে ব্যাটারিচালিত ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার এক শিশুর ব্যাটারিচালিত ভ্যান থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম জান্নাতুন মাওয়া।

মঙ্গলবার (৯ জুন) বিকেল প্রায় ৫টার দিকে পার্শ্ববর্তী দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মশালবাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ইনুয়া গ্রামের মোজাম্মেল হকের কন্যা জান্নাতুন মাওয়া চাচাতো বোনের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানে করে যাচ্ছিল। পথে মশালবাটি এলাকায় পৌঁছালে ভ্যানচালক হঠাৎ ব্রেক করলে শিশুটি সামনে ছিটকে সড়কে পড়ে যায়। এ সময় ভ্যানের চাকা তার মাথার ওপর দিয়ে চলে গেলে সে গুরুতর আহত হয়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ওয়ারিস ইয়াজদানি বলেন, “বিকেলে এক শিশুকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বর্তমানে মরদেহ হাসপাতালেই রয়েছে এবং বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।”

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক বলেন, “ঘটনাটি দিনাজপুরের বোচাগঞ্জ থানার এলাকায় ঘটেছে। ব্যাটারিচালিত ভ্যান থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বোচাগঞ্জ ও পীরগঞ্জ থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে। এ ঘটনায় বোচাগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।”

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!