AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

"অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬" পেল হলদিয়া সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০৬:২১ পিএম, ৯ জুন, ২০২৬

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে পারফরম্যান্স ভিত্তিক স্বীকৃতি ও সম্মাননা বিষয়ক "অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬" পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে সকল বিষয়ে যাচাই বাছাই শেষে উক্ত পারফরম্যান্সের ভিত্তিতে হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়কে এ পুরস্কার প্রদন করা হয়।

মঙ্গলবার (৯ জুন) সকালে লৌহজং উপজেলা পরিষদ মিলনায়তনে  উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সমূহের পারফরম্যান্স ভিত্তিক স্বীকৃতি ও সম্মাননা বিষয়ক "অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স ২০২৬" পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লৌহজং উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা ববি মিতু। 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসানউদৌলা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. কামরুল ইসলাম, হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামসহ উপজেলার অন্যান্য কর্মকর্তা, অতিথি ও শিক্ষার্থীবৃন্দ।

পারফরম্যান্সের ভিত্তিতে হলদিয়া সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়কে "অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬" পুরস্কার প্রদান করা হয়। এসময় হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় এর পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।

লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা ববি মিতু জানান, গুণগত ও মান সম্মত শিক্ষা প্রসারে এধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!