AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১০ দিনে ঢাকা জেলার সাত থানায় গ্রেপ্তার সহস্রাধিক: এসপি


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
১০:৩৮ পিএম, ১১ জুন, ২০২৬

১০ দিনে ঢাকা জেলার সাত থানায় গ্রেপ্তার সহস্রাধিক: এসপি

চলতি মাসে ১ জুন থেকে ১১ জুন পর্যন্ত ১০ দিনে ঢাকা জেলার ৭ থানায় ১০০৮ জন অপরাধী গ্রেফতার হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন।

এর মধ্যে সাভার মডেল থানা ১৪০, আশুলিয়া ১৫২, ধামরাই ৫৮, কেরানীগঞ্জ মডেল থানায় ১০৬, দক্ষিন কেরানীগঞ্জ থানা ১২৫, নবাবগঞ্জ ৯৫, দোহার ৯১, ডিবি উত্তর ১০২ এবং ডিবি দক্ষিন ৮১ জন অপরাধী গ্রেফতার করে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকালে সাভার মডেল থানায় ঢাকা জেলা পুলিশের নিয়মিত কার্যক্রম ও বিশেষ অভিযান নিয়ে এসব তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন।

পুলিশ সুপার এ সময় জানান, মাদকসহ অন্যান্য অপরাধ নির্মূলে ঢাকা জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কার্যক্রম পরিচালনা করছে। এরই মধ্যে, মাদক ব্যবসায়ী, চিহ্নিত সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে।

সাভারে গেল ২২ মে গনমাধ্যম কর্মীদের ওপর হামলায় প্রধান অভিযুক্ত চিহ্নিত মাদত ব্যবসায়ী শামীমসহ এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শামীমসহ ৩ জনকে গ্রেফতার করে আজ আদালতে পাঠোনো হয়েছে।

এছাড়া গ্রেফতারী পরোয়ানভুক্ত আসামী ধরতে গিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত রফিকুলসহ এখন পর্যন্ত মোট ৬  আসামীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের এমন কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!