AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রেমিকের সঙ্গে ধামরাইয়ে এসে নারীর রহস্যজনক মৃত্যু, প্রেমিক আটক


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
০৬:১১ পিএম, ৯ জুন, ২০২৬

প্রেমিকের সঙ্গে ধামরাইয়ে এসে নারীর রহস্যজনক মৃত্যু, প্রেমিক আটক

ঢাকার ধামরাইয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে বেড়াতে এসে লক্ষ্মী রানী (৩৫) নামের এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বপন অধিকারী (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার সোমভাগ ইউনিয়নের কান্দিকুল গ্রামের একটি বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত লক্ষ্মী রানী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসিন্দা এবং বীরেন্দ্র মণ্ডলের মেয়ে। আটক স্বপন অধিকারী টাঙ্গাইলের সখিপুর উপজেলার রবীন্দ্র অধিকারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে স্বপন অধিকারীর সঙ্গে ধামরাইয়ে আসেন লক্ষ্মী রানী। তারা কান্দিকুল গ্রামের চিত্ত রায়ের বাড়িতে অবস্থান করেন। একপর্যায়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। পরে স্বপন কৌশলে তাকে ঘরে রেখে অন্যত্র চলে যান। মঙ্গলবার ভোরে ঘরের ভেতর ওড়না পেঁচানো অবস্থায় লক্ষ্মী রানীর মরদেহ পাওয়া যায়।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে রহস্য রয়েছে। এ কারণে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!