AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মারিশ্যা বিজিবির অভিযানে মালিকবিহীন সেগুন কাঠ ও দুটি যানবাহন জব্দ



মারিশ্যা বিজিবির অভিযানে মালিকবিহীন সেগুন কাঠ ও দুটি যানবাহন জব্দ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার প্রশিক্ষণটিলা (বাঙালি পাড়া) এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ ও দুটি চাঁদের গাড়ি জব্দ করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।

সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান (বিজিবিএমএস)। এ সময় প্রশিক্ষণটিলা বিজিবি ক্যাম্প থেকে নায়েব সুবেদার মো. কামাল উদ্দিন খানের নেতৃত্বে আরও একটি টহল দল অংশ নেয়।

বিজিবি সূত্রে জানা যায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দুটি চাঁদের গাড়িতে বহন করা কাঠ ফেলে গহীন পাহাড়ে পালিয়ে যায়। পরে তল্লাশি অভিযান চালিয়ে কোনো চোরাকারবারী বা চালককে আটক করা সম্ভব না হলেও মালিকবিহীন অবস্থায় দুটি চাঁদের গাড়িসহ ১০৪ দশমিক ৩৩ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়।

জব্দকৃত কাঠ ও যানবাহনের সিজার মূল্য ২৪ লাখ ৬৯ হাজার ৪৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, “চোরাকারবারীরা বিভিন্ন অভিনব কৌশলে চোরাচালানের চেষ্টা করলেও গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত টহল কার্যক্রমের মাধ্যমে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড দমন অব্যাহত থাকবে।”

মারিশ্যা ব্যাটালিয়ন জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও তাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!