AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চুয়াডাঙ্গায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার



চুয়াডাঙ্গায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় জেলা পুলিশের মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ১৬ কেজি গাঁজাসহ মো. হযরত আলী (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের সদস্যরা।

সোমবার (৮ জুন) সকাল পৌনে ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া গ্রামের চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া হযরত আলী চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাকিমপুর গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলাজুড়ে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিরস্ত্র) মো. শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা সদর থানার সুবদিয়া গ্রামের এয়ারটেল মোবাইল টাওয়ারের সামনে পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে সন্দেহভাজন হিসেবে হযরত আলীকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাঁধে থাকা একটি কফি রঙের ট্রাভেল ব্যাগের ভেতর থেকে কৌশলে লুকিয়ে রাখা ১৬ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ টাকা।

গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!