AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গলের সরফরাজ আহমেদ সরফু বিসিবির পরিচালক নির্বাচিত



শ্রীমঙ্গলের সরফরাজ আহমেদ সরফু বিসিবির পরিচালক নির্বাচিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কৃতী সন্তান মো. সরফরাজ আহমেদ সরফু। তিনি বর্তমানে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক।

সরফু বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ার খবরে মৌলভীবাজারের রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। সরফরাজ আহমেদ সরফু শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, সামাজিক ও ক্রীড়াক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি বিভিন্ন সামাজিক উদ্যোগ, যুব উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং ক্রীড়া সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন। বিশেষ করে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চার পরিবেশ গড়ে তুলতে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে।

স্থানীয় ক্রীড়ামোদীরা জানান, সরফু একসময় ক্রিকেটার হিসেবে মাঠে সক্রিয় ছিলেন। পাশাপাশি স্থানীয় ক্রিকেটের উন্নয়ন ও সংগঠক হিসেবে তার ভূমিকা ক্রীড়াঙ্গনে এখনো প্রশংসিত। দীর্ঘদিন ধরে ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি সংগঠক হিসেবে দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। স্থানীয় পর্যায়ে ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে তার প্রত্যক্ষ সম্পৃক্ততা রয়েছে।

বিএনপি নেতা সরফু মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহরের কলেজ রোড এলাকার মরহুম নাসিম আহমেদের পুত্র।

বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় মো. সরফরাজ আহমেদ সরফু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পরিচালনা পরিষদের সদস্য এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি বলেন, দেশের ক্রিকেটের উন্নয়ন এবং শ্রীমঙ্গলসহ মৌলভীবাজারের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান।

এদিকে, স্থানীয় ক্রীড়া সংস্থা, ক্রীড়ামোদী মহল, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তারা আশা প্রকাশ করেন, সরফরাজ আহমেদ সরফুর এই নতুন দায়িত্বের মাধ্যমে মৌলভীবাজারের ক্রীড়াঙ্গন আরও গতিশীল হবে এবং জাতীয় পর্যায়ে জেলার প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!