AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জীবননগরে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,চুয়াডাঙ্গা
০২:৫২ পিএম, ৮ জুন, ২০২৬

জীবননগরে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সোহানা খাতুন (১৪) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

সোমবার দিনগত রাতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের পেয়ারাতলা গ্রামের ফুলতলার মসজিদের সন্নিকটে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সোহানা খাতুন জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের মোল্লা আব্দুর জব্বারের মেয়ে। পেয়ারাতলা গ্রামে তারা একটি বাসায় ভাড়া থাকতেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (৭জুন) দিনগত রাত ১০টার দিকে রাতের খাবার শেষে সোহানা নিজ শয়ননকক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। এসময় পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন যে সে ঘুমিয়ে পড়েছে। পরদিন সোমবার (৮জুন) ভোরে তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তার মা ও পরিবারের লোকজন দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান।
পরে বিষয়টি জীবননগর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে মরাদেহ চুয়াডাঙ্গা মর্গে প্রেরণ করে। আত্মহত্যার পেছনের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে জীবননগর থানার ওসি সোলাইমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত কার্যক্রম চলমান আছে।

 

একুেশে সংবাদ/ওজি

Link copied!