ঝালকাঠি কালীবাড়ি মন্দিরের পুরোহিত সুমন চক্রবর্তীকে গোয়েন্দা পুলিশ (ডিবি) ২০ পিস ইয়াবা (মাদক) ট্যাবলেটসহ শহরের শীতলাখোলা এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
গত ৭ জুন রোববার সন্ধ্যা ৭টায় ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই পুরোহিতকে গ্রেপ্তার করে।

এদিকে, এ ঘটনার পর কালীবাড়ি মন্দির কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সুমন চক্রবর্তীকে বহিষ্কারের সিদ্ধান্ত জানায়।
ইয়াবাসহ শহরের অন্যতম বড় মন্দিরের পুরোহিত গ্রেপ্তার হওয়ায় বিষয়টি শহরে ‘টক অব দ্য টাউন এ পরিণত হয়েছে।
ঝালকাঠি সদর থানার ওসি মো. মাহমুদ হাসান বলেন, এ বিষয়ে এসআই (নিঃ) মো. তারিফুল ইসলাম বাদী হয়ে আসামি সুমন চক্রবর্তীর বিরুদ্ধে সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

