AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি ও সম্পাদক সামির


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
০৩:৫২ পিএম, ৭ জুন, ২০২৬

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি ও সম্পাদক সামির

ঢাকা জেলার সাভার থানা ছাত্রদলের ১৮৮ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ফয়সাল আহমেদ মাশফিকে সভাপতি এবং মাহাবুব হোসেন সামিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

রোববার (৭ জুন) ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে রফিকুল ইসলাম নোমানকে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে। এছাড়া সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন ৬৬ জন।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মো. মিজানুর রহমানকে। পাশাপাশি যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আরও ৫২ জন।

কমিটিতে ২৮ জনকে সহ-সাধারণ সম্পাদক করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রকিব হাসান। এছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ২৫ জনকে।

প্রচার সম্পাদক করা হয়েছে শিশির হাসানকে এবং সহ-প্রচার সম্পাদক করা হয়েছে নজরুল ইসলামকে।

দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শারাফাত হোসেন। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে আরও সাতজনকে।

নতুন কমিটির নেতারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার আদায় ও ছাত্রদলের কার্যক্রম শক্তিশালী করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

 

একুশে সংবাদ/ এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!