AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন



জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন

‘পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন: এখনই সময় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে কার্যকর পদক্ষেপের’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে।

রোববার (৭ জুন) দুপুরে শহরের ফৌজদারী মোড়ে এ উপলক্ষে মানববন্ধনের আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে সনাক জামালপুরের সভাপতি শামীমা খানের সভাপতিত্বে বক্তব্য দেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জামালপুরের সভাপতি অধ্যাপক মাসুম আলম খান, সনাক সদস্য মনোয়ারা খানম, পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) জামালপুর শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইউসুফ আলী, জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জামালপুর শাখার সাধারণ সম্পাদক এনামুল হক, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মো. শফিকুল ইসলাম, সনাক সদস্য আসমাউল আসিফ এবং ইয়েস গ্রুপের সহ-দলনেতা রত্ন বারইসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু ঝুঁকি মোকাবিলাবিষয়ক আইন, নীতি ও পরিকল্পনায় জলবায়ু-ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অভিযোজন ও টিকে থাকার সক্ষমতা বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। একই সঙ্গে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, জলাভূমি দখল ও বন উজাড় বন্ধের মাধ্যমে পরিবেশনির্ভর জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বাড়াতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।

তারা আরও বলেন, প্লাস্টিক দূষণ ও অকার্যকর বর্জ্য ব্যবস্থাপনার কারণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা পুনর্গঠন প্রয়োজন। দুর্যোগ-পরবর্তী সময়ে সৃষ্ট ই-বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি সমন্বিত ‘দুর্যোগকালীন বর্জ্য ব্যবস্থাপনা প্রটোকল’ প্রণয়ন করাও জরুরি।

বক্তারা অভিযোগ করেন, নদী, খাল ও বিল দখল এবং দূষণ রোধে কার্যকর পদক্ষেপের অভাবে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। পরিবেশগত ক্ষতির শিকার সাধারণ মানুষ আইনি প্রতিকার চাইতে গিয়ে নানা জটিলতা ও হয়রানির সম্মুখীন হচ্ছেন। এছাড়া বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব বাংলাদেশে ক্রমেই প্রকট হয়ে উঠছে।

এ অবস্থায় পরিবেশ রক্ষা, দূষণ নিয়ন্ত্রণ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে সরকার ও বিশ্ব নেতাদের দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান মানববন্ধনের বক্তারা।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!