AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গলে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে পিকআপ চালকের মৃত্যু



শ্রীমঙ্গলে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে পিকআপ চালকের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে লোকমান মিয়া (২২) নামে এক চালকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ভূনবীর ইউনিয়নের সাতগাঁও চৌমুহনা এলাকায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত লোকমান মিয়া উপজেলার পশ্চিম শ্রীমঙ্গল লালবাগ এলাকার শাহ আলমের ছেলে। তিনি পিকআপ ভ্যানের চালক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে সিলেটগামী উদার পরিবহনের একটি বাস সাতগাঁও এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ভ্যানের চালককে উদ্ধার করেন। পরে তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. নিশাত নওয়ায় মুমু মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোলায়মান আকঞ্জী বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। হাইড্রোলিক স্প্রেডারের সাহায্যে পিকআপ চালককে গাড়ি থেকে বের করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন জব্দ করে হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!