চুয়াডাঙ্গা দর্শনা সীমান্তে বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ১০ জন বাংলাদেশীকে আটক করেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, রোববার ভোরে দর্শনা, বারাদি বিওপির টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে ১০ সদস্যের একটি দলকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় আটক করে। আটকদের মধ্যে ২ জন পুরুষ, ৩ জন মহিলা এবং ৫ জন শিশু রয়েছে।
আটকদের বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। প্রাথমিক আইনানুগ কার্যক্রম শেষে তাদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে দর্শনা থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পারাপার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

