AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, এনজিও কর্মী আটক


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০৯:১০ পিএম, ২০ জুলাই, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, এনজিও কর্মী আটক

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. রাকিবুল ইসলাম (২৩) বছরের  এক এনজিও মাঠকর্মীকে আটক করেছে পুলিশ। 

সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলার রাধানগর কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত রাকিবুল ইসলাম পিরোজপুর সদর উপজেলার কালিটাটি বটতলা (পশ্চিম ডুবুরি তলা) গ্রামের মো. দেলোয়ার তালুকদারের ছেলে। তিনি ভোলাহাটে ‘রিক’ (Resource Integration Centre) নামক একটি এনজিওতে মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে ছয় বছর বয়সী শিশুটি নিজ বাড়িতে একা ছিল। এ সময় ঋণের কিস্তির টাকা তোলার উদ্দেশে এনজিওকর্মী রাকিবুল ইসলাম তাদের বাড়িতে যান। ঘরে কোনো বড় মানুষ না থাকার সুযোগে অভিযুক্ত রাকিবুল ওই শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করেন। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দাদের সহায়তায় শিশুটিকে উদ্ধার করা হয়। বিষয়টি পুলিশকে জানানো হলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত রাকিবুল ইসলামকে আটক করে ভোলাহাট থানা পুলিশ।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেছে এবং অভিযুক্ত এনজিওকর্মীকে আটক করতে সক্ষম হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে ।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!