AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাউফলে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত



বাউফলে  জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

পটুয়াখালীর বাউফলে বিএনপি‍‍`র দুই গ্রুপের পৃথকভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) দুপুর ১২ টার দিকে বাউফল পৌর শহরের ৮ নং ওয়ার্ডের  সাবেক এমপি মোঃ শহিদুল আলম তালুকদার এর বাসভবনে আলোচনা ও‌ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি‍‍`র ভারপ্রাপ্ত আহবায়ক মোহাম্মদ তসলিম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলরা নাজিরপুর ইউনিয়ন বিএনপি‍‍`র সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন,  উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী গিয়াস উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ফিরোজ, প্রফেসর মাসুদুর রহমান, সাইফুল ইসলাম ঝুরন ও শাহীন রেজা।

দোয়া মিলাদে মোনাজাত পরিচালনা  করেন, মাওলানা মোঃ মহিবুল্লাহ ।

অপরদিকে বেলা ১১ টার দিকে উপজেলার হাচন দালাল মার্কেটে উপজেলা বিএনপি‍‍`র দলীয় কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাত ও দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি‍‍`র সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল গনি শিকদার,  সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাজী পলাশসহ প্রমুখ ।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!