AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামালপুরে এসিড নিক্ষেপ করে ডাকাতি দগ্ধ দম্পতি



জামালপুরে এসিড নিক্ষেপ করে ডাকাতি দগ্ধ দম্পতি

জামালপুরের ইসলামপুর গভীর রাতে এসিড নিক্ষেপ করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দগ্ধ দম্পতি ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ইসলামপুর পৌর এলাকার টংগের আলগা উত্তর পাড়া গ্রামে আল আমিনের বাড়ীতে শুক্রবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। সংঘবদ্ধ ডাকাত দল আল আমিনের বাড়ীতে প্রবেশ করে  টাকা, মোবাইল ও স্বর্ণালংকার নিয়ে পালানোর সময় এসিড নিক্ষেপ করে ৷

চাচা হাসর আলীসহ স্বজনরা জানান, আক্তার আলীর পুত্র আল আমিনের পাকা ঘরে আগে থেকেই একটি সংঘবদ্ধ ডাকাত দল তার ঘরে প্রবেশ করে অবস্থান নেয়।

তারা ঘুমিয়ে গেলে গভীর রাতে ডাকাত দল নগদ টাকা ও স্বর্ণালংকার এবং ২ টি মোবাইল নিয়ে যাওয়ার পথে আল আমিন (৩২) ও তার স্ত্রী আখিয়া আক্তার (২৮) শরিরে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।

এ সময় তাদের চিৎকারে স্বজনরা জেগে উঠে এসিডে দগ্ধ অবস্থা দেখে তাদের প্রথমে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লে´ে নিয়ে গেলে অবস্থা গুরুত্বর হওয়ায় পরিবার উন্নত চিকিৎসার জন্য ঢাকা বারডেম হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।

ইসলামপুর থানা ওসি তদন্ত রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি,পুলিশ তদন্তে গিয়েছে। দোষীদের গ্রেফতারের চেস্টা অব্যহত রয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!