AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজশাহীতে বিপুল পরিমাণ গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০৩:২২ পিএম, ২৭ মে, ২০২৬

রাজশাহীতে বিপুল পরিমাণ গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে অভিযান চালিয়ে প্রায় ৮০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫-এর একটি চৌকস আভিযানিক দল। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই র‌্যাব দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে জঙ্গিবাদ, সন্ত্রাস, অস্ত্র, ছিনতাই, অপহরণ ও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বুধবার (২৭ মে ) রাত ১টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন মেহেরচণ্ডী মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে পলাতক আসামি শামীমের বাড়ি থেকে ৭৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মেহেরচণ্ডী মধ্যপাড়ার মৃত ওয়াছেল শেখের ছেলে মো. আব্দুর রহমান (৬৪), কাশিয়াডাঙ্গা থানার সাইরগাছা এলাকার মো. নবী হোসেনের ছেলে মো. মহসিন (৩০) এবং দামকুড়া থানার সুত্রাবন এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে মো. আব্দুল আলিম (৩৬)।

এ ঘটনায় আরও দুইজনকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। তারা হলেন— মেহেরচণ্ডী মধ্যপাড়ার মো. শামীম (৫৫) ও তার বাড়ির ভাড়াটিয়া মো. কাশেম (৫০)।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে রাজশাহীসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছেন। এছাড়া উদ্ধার হওয়া গাঁজাগুলো বিক্রির উদ্দেশ্যে ওই বাড়িতে মজুদ করে রাখা হয়েছিল বলেও তারা জানিয়েছেন।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!