AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
‘ইকবাল বাহিনীর’ হামলার অভিযোগ

ভ্যানচালককে হত্যাচেষ্টা, নারী লাঞ্ছনার দাবি



ভ্যানচালককে হত্যাচেষ্টা, নারী লাঞ্ছনার দাবি

বাগেরহাটের রামপালে পূর্ব শত্রুতার জেরে এক ভ্যানচালকের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন সফরুল শেখ নামে এক ব্যক্তি। এ সময় তাকে রক্ষা করতে গেলে নারী লাঞ্ছনাসহ পরিবারের সদস্যদের মারধরের অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।

এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে রামপাল থানায় লিখিত এজাহার দায়ের করেছেন আহতের স্ত্রী হুমায়রা তাবাচ্ছুম।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কালেখার বেড় এলাকায় সফরুল শেখ মাতুব্বরের বাড়িতে এ ঘটনা ঘটে।

এজাহার সূত্রে জানা যায়, আইল-সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বজলু শেখের সঙ্গে সফরুল শেখের বিরোধ চলছিল। ঘটনার দিন সফরুল শেখ বাড়িতে ফিরে দেখতে পান, তার দেওয়া বেড়ার জাল কেটে ফেলা হয়েছে। এ নিয়ে প্রতিবাদ করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে বজলু শেখ জাফর ইকবালসহ অন্যদের ডেকে আনেন বলে অভিযোগ করা হয়। পরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে সফরুল শেখের ওপর হামলা চালায়। এ সময় তাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাদীপক্ষের দাবি, হামলার সময় বাধা দিতে গেলে পরিবারের সদস্যদেরও মারধর করা হয় এবং হুমায়রা তাবাচ্ছুমের শ্লীলতাহানি ঘটানো হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

আহত সফরুল শেখকে প্রথমে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, অতর্কিত হামলা চালিয়ে আবার এলাকার মিজানুর রহমান শেখ, তার ছেলে আসাদুজ্জামান লাবলু ও ইমরান শেখকে এ ঘটনায় মিথ্যা মামলায় জড়ানোর পাঁয়তারা চলছে বলে এলাকাবাসীর মধ্যে আলোচনা রয়েছে। স্থানীয়রা দাবি করেছেন, তারা অসহায় ও নিরীহ মানুষ।

তবে অভিযুক্ত পক্ষ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, জমিজমা ও সীমানা বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাজিব আল রশিদ আমার দেশকে বলেন, “অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মাঠে রয়েছে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!