AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদ নিরাপত্তায় মাঠে সক্রিয় অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান



ঈদ নিরাপত্তায় মাঠে সক্রিয় অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে সক্রিয় রয়েছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান। পশুর হাট, মহাসড়ক, বিপণিবিতান, ব্যাংক ও এটিএম বুথসহ গুরুত্বপূর্ণ স্থানে জোরদার করা হয়েছে পুলিশি নজরদারি।

পুলিশ সূত্রে জানা গেছে, ঈদকে কেন্দ্র করে রায়গঞ্জ ও সলঙ্গা থানা এলাকায় অপরাধ দমন, যানজট নিয়ন্ত্রণ এবং মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান নিজেও বিভিন্ন এলাকা পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি তদারকি করছেন।

পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে গঠন করা হয়েছে বিশেষ নিরাপত্তা বলয়। পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)-এর নির্দেশনায় গুরুত্বপূর্ণ পশুর হাটগুলোতে স্থাপন করা হয়েছে অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম। পাশাপাশি পকেটমার, অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা ঠেকাতে সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে। জাল টাকা শনাক্তেও চালানো হচ্ছে বিশেষ নজরদারি।

হাসিল আদায়কে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা চাঁদাবাজির ঘটনা না ঘটে, সে বিষয়েও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। বিভিন্ন হাট পরিদর্শন করে ব্যবসায়ী ও ইজারাদারদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হচ্ছে।

এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে বাড়ানো হয়েছে পুলিশি টহল। ফিটনেসবিহীন যানবাহন চলাচল, অবৈধ পার্কিং ও ছিনতাই প্রতিরোধে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশের সদস্যরাও কাজ করছেন। জরুরি পরিস্থিতি মোকাবিলায় চালু রাখা হয়েছে সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা।


ঈদের কেনাকাটাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন মার্কেট ও বিপণিবিতানে নারীদের নিরাপত্তা নিশ্চিতে জোরদার করা হয়েছে পুলিশি তৎপরতা। একই সঙ্গে ব্যাংক ও এটিএম বুথ এলাকায়ও বাড়ানো হয়েছে নজরদারি, যাতে গ্রাহকেরা নিরাপদে আর্থিক লেনদেন করতে পারেন। স্থানীয় বাসিন্দারা জানান, দিন-রাত বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খানকে দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তায় তাঁর এই তৎপরতা প্রশংসিত হচ্ছে।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষ যেন নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে, সেটিই আমাদের প্রধান লক্ষ্য। ঈদের ছুটি শেষ হওয়া পর্যন্ত পুলিশের বিশেষ নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/ওজি

 

Link copied!