AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালাইয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার



কালাইয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

জয়পুরহাটের কালাই উপজেলায় মাদক মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাহফুজার রহমানকে অবশেষে গ্রেফতার করেছে কালাই থানা পুলিশ। দীর্ঘ দেড় বছর আত্মগোপনে থাকার পর শুক্রবার (২২ মে) দিবাগত রাতে উপজেলার পুনট ইউনিয়নের পাঁচগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত মাহফুজার রহমান কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের মৃত আব্দুল হাকিম সরকারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। আদালত থেকে জামিনে বের হওয়ার পর থেকেই তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। এমনকি রায়ের দিনেও আদালতে উপস্থিত ছিলেন না।

মামলার নথি ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৭ নভেম্বর অতিরিক্ত দায়রা জজ-১ম আদালতের বিচারক মো. নূরুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আসামী মাহফুজার রহমানকে চার বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। তবে রায় ঘোষণার সময় তিনি পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই আদালত এ রায় দেন।

রায়ের পর থেকেই তাকে গ্রেফতারের জন্য কালাই থানা পুলিশ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। বিভিন্ন এলাকায় তার সম্ভাব্য অবস্থান শনাক্তে একাধিক অভিযান চালানো হয়।অবশেষে( ২২মে) শুক্রবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

কালাই থানার ওসি রফিকুল ইসলাম বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতারে পুলিশ দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর রয়েছে। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল-হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, ২০১৭ সালের ১৮ মার্চ সন্ধ্যায় উপজেলার কাদিরপুর এলাকায় মাদক বিক্রির সময় হাতেনাতে মাহফুজার রহমানকে গ্রেফতার করেছিল পুলিশ। ওই ঘটনায় কালাই থানার পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে এবং পরে তাকে জেল-হাজতে পাঠানো হয়।

প্রায় আট মাস কারাভোগের পর ২০১৭ সালের ২ অক্টোবর তিনি আদালত থেকে জামিনে মুক্তি পান। এরপর থেকেই এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত ২০২৪ সালের ২৭ নভেম্বর তার বিরুদ্ধে সাজা ঘোষণা করেন। রায়ের পর দেড় বছর ধরে পলাতক থাকা এই আসামীকে গ্রেফতার করতে সক্ষম হওয়ায় স্থানীয়দের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!