AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরিষাবাড়ীতে গাঁজাসহ মাদক কারবারি আটক



সরিষাবাড়ীতে গাঁজাসহ মাদক কারবারি আটক

জামালপুরের সরিষাবাড়ীতে র‍্যাব-১৪-এর অভিযানে ৬৯ কেজি গাঁজাসহ আল আমিন (৩৮) নামে এক আন্তঃজেলা মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ ৭০ হাজার টাকা বলে জানা গেছে।

আদালত ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আটক আল আমিন টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বালোবাড়ি গ্রামের মারফত আলীর ছেলে।

শুক্রবার (২২ মে) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের মেইয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪-এর একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে জেসিও নায়েব সুবেদারের নেতৃত্বে আল আমিনকে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক করা হয়।

পরে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক ব্যক্তিকে সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর রফিকুল ইসলাম আদালতে আসামিকে কারাগারে পাঠানোর আবেদন করলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, আল আমিন একজন পেশাদার আন্তঃজেলা মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও দুটি মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!