`অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন` প্রতিপাদ্যে সারাদেশের মতো মানিকগঞ্জের হরিরামপুরে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ। বুধবার (২০ মে) সকালে এ উপলক্ষ্যে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় হরিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার।
সভায় ফায়ার লিডার শফিকুল ইসলাম বলেন, গতবছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত হরিরামপুরে ২৪টি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে ৮৩ লাখ ৬৫ হাজার টাকার। এসব ঘটনায় ফায়ার সার্ভিসের তৎপরতায় ৩ কোটি ৭০ লাখ টাকার সম্পদ রক্ষা করেছে
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি উপপরিদর্শক অভিজিৎ চৌধুরী, বয়ড়া ইউপি চেয়ারম্যান মো. ফরিদুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ ও উদ্ধার সাজ-সরঞ্জাম ও ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি প্রদর্শন এবং অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

