গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দিনব্যাপী উপজেলার ৮ নম্বর মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাসুদ রহমান এনামুল। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবী জুয়েল শেখ ও জহুর শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুর ইসলাম মিয়া (বাকি) এবং সঞ্চালনা করেন ৫১ নম্বর বড় বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. নাজমুল হোসেন।
ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনার দায়িত্ব পালন করেন ১৭৯ নম্বর রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক স্বপন কুমার বিশ্বাস।
প্রতিযোগিতায় ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিংসহ বিভিন্ন ইভেন্টে ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়।
প্রধান শিক্ষক মো. নুর ইসলাম মিয়া (বাকি) জানান, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

