কুষ্টিয়ার ভেড়ামারায় `স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা`র প্রত্যয় নিয়ে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে উপজেলা অডিটোরিয়ামে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ভূমি অফিসের আয়োজনে উক্ত সভায় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আমিরুল আরাফাত এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর (এমপি)। উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাঃ গাজী আশিক বাহার।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্যের প্রতিনিধি ড. নুরুল আমিন জসিম, উপজেলা জামায়াতের আমির জালাল উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. তৌহিদুল ইসলাম আলম, সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহাজান আলী, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পবিবার পরিকল্পনা অফিসার ডাঃ মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা আহবায়ক কমিটির আহবায়ক আবু দাউদ, সদস্য সচিব নূর আলম তাসফের, ভেড়ামারা থানার এস.আই ময়নুল ইসলামসহ সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল গফুর বলেন, ভূমির সাথে মানুষের সম্পর্ক জন্ম-জন্মান্তরের। তাই ভূমি সেবায় শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, যেন কোনো নাগরিক হয়রানির শিকার না হন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

