AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাইবান্ধায় পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালকসহ নিহত ২


Ekushey Sangbad
মানিক সাহা, গাইবান্ধা
০৩:১৪ পিএম, ১৯ মে, ২০২৬

গাইবান্ধায় পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালকসহ নিহত ২

গাইবান্ধার সদর উপজেলার কুমারপাড়া-ঠাকুরের দীঘি এলাকায় সড়ক দুর্ঘটনায় অটোচালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টার দিকে গাইবান্ধা-দারিয়াপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুরগি পরিবহনের কাজে নিয়োজিত একটি পিকআপ ভ্যান গাইবান্ধা শহরের দিক থেকে আসছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক (৩০) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের আনালেরতাড়ী (নিউ তালের তল) গ্রামের মাসুদুর রহমান দর্জির ছেলে।

এছাড়া গুরুতর আহত অবস্থায় অটোরিকশা চালক ফরিদ মিয়া (৪৭)কে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ফরিদ মিয়া সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকার আবুল বাসারের ছেলে।

দুর্ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন, গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!