AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটালীপাড়ায় ১৪তম সুকান্ত মেলার সমাপনী



কোটালীপাড়ায় ১৪তম সুকান্ত মেলার সমাপনী

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় উৎসবমুখর পরিবেশে শেষ হলো কবি সুকান্ত ভট্টাচার্য-এর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘১৪তম সুকান্ত মেলা।

শুক্রবার (১৫ মে) কবির পৈত্রিক ভিটা উনশিয়ায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা আয়োজনের মধ্য দিয়ে তিনদিনব্যাপী এ মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা  রাশেদ আল মাহমুদ তিতুমীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো: সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা: কে. এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য  এস. এম. জিলানী ,

গোপালগঞ্জ  পুলিশ সুপার  মো: হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক  শরীফ রফিকউজ্জামান , কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক , উপজেলা বিএনপি সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার , মহিয়সি নারী কুমারী রেখা রাণী ওঝা বক্তব্য রাখেন।

এ ছাড়া জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান।

আলোচনা সভায় বক্তারা কবি সুকান্ত ভট্টাচার্যের সাহিত্যকর্ম, বিপ্লবী চেতনা ও মানবিক দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, স্বল্পায়ু জীবনে সুকান্ত যে অসাধারণ সাহিত্যকর্ম রেখে গেছেন, তা বাংলা সাহিত্যের এক অনন্য সম্পদ। তার কবিতা আজও অন্যায়-অবিচারের বিরুদ্ধে সংগ্রামী মানুষকে সাহস ও প্রেরণা জোগায়।

আলোচনা শেষে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শনার্থীরা। মেলাকে ঘিরে পুরো উনশিয়া এলাকায় ছিল উৎসবের আমেজ। বিভিন্ন গ্রামীণ ঐতিহ্যবাহী পণ্য ও খাবারের স্টল ঘুরে দেখতে মানুষের ছিল উপচেপড়া ভিড়।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এবং কোটালীপাড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এ মেলার বাস্তবায়নে সহযোগিতা করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা পরিষদ, গোপালগঞ্জ। আয়োজকরা জানান, ভবিষ্যতেও কবি সুকান্তের স্মৃতি ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

উল্লেখ্য গত বুধবার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!