AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইয়াবা, পিকআপ ভ্যান ও সহযোগীসহ ফরিদপুরে রাজবাড়ীর ইব্রাহিম গ্রেপ্তার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,রাজবাড়ী
০৮:৫৮ পিএম, ১৭ জুন, ২০২৬

ইয়াবা, পিকআপ ভ্যান ও সহযোগীসহ ফরিদপুরে রাজবাড়ীর ইব্রাহিম গ্রেপ্তার

ফরিদপুরে র‌্যাব-১০ এর অভিযানে ৫ হাজার ৮১০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

বুধবার (১৭ জুন) দুপুরে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় ফরিদপুর-মাগুরা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক একটি পিকআপ তল্লাশি করে ৫ হাজার ৮১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ১৭ লাখ ৪৩ হাজার টাকা। এসময় পিকআপ ভ্যানে থাকা দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন-রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাজরাপাড়া এলাকার মো. ইব্রাহিম শেখ (২৩) ও তার সহযোগী কুষ্টিয়া জেলার কুমারখালী থানার ছেঁউড়িয়া এলাকার মো. কবির হোসেন (৩১)।

র‍্যাব ফরিদপুর-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার রাত ৮টার দিকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী।

তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুর-রাজবাড়ীসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। পরে তাদের গ্রেপ্তার করে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও জানান, মাদক সমাজের জন্য ভয়াবহ হুমকি। যুব সমাজকে রক্ষায় “জিরো টলারেন্স” নীতিতে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!