AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোদাগাড়ীতে এক কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক



গোদাগাড়ীতে এক কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ১ কেজি হেরোইনসহ জিহান মোবারক (১৭) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৪ মে) রাত ১০টার দিকে উপজেলার মাটিকাটা ইউনিয়নের পদ্মা নদীর খেয়াঘাটসংলগ্ন বিদিরপুর এলাকায় এ অভিযান চালায় গোদাগাড়ী মডেল থানা পুলিশ। আটক জিহান মোবারক উপজেলার কাঁঠালবাড়ীয়া গ্রামের নাসির উদ্দীনের ছেলে। অভিযানের সময় অন্ধকারের সুযোগে নাসির উদ্দীন (৫৩) পালিয়ে যান। তাকে এ মামলার পলাতক আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, মাদকবিরোধী ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পদ্মা নদীর তীরে একটি ডিঙি নৌকায় কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

গোদাগাড়ী মডেল থানার এসআই রেজাউল করিম সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে কিশোর জিহানকে আটক করতে সক্ষম হলেও তার বাবা নাসির উদ্দীন পালিয়ে যান। পরে জিহানের কাছে থাকা একটি পলিথিন ব্যাগ তল্লাশি করে ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক বহনে ব্যবহৃত ২৩ ফুট লম্বা একটি চায়না ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করা হয়।

গোদাগাড়ী মডেল থানা-এর অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, আটক কিশোর ও তার বাবা পরস্পরের যোগসাজশে বিক্রির উদ্দেশ্যে এই হেরোইন নিজেদের কাছে রেখেছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, পলাতক নাসির উদ্দীনের বিরুদ্ধে আগেও বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। আটক কিশোরকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!