AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সংগ্রাম-নির্যাতনের কথা তুলে ধরে বিএনপিতে সুইটের প্রার্থীতা ঘোষণা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
০৪:৫৮ পিএম, ১৪ মে, ২০২৬

সংগ্রাম-নির্যাতনের কথা তুলে ধরে বিএনপিতে সুইটের প্রার্থীতা ঘোষণা

দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, মামলা-হামলা ও রাজনৈতিক নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করেছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট।

বৃহস্পতিবার দুপুরে শহরের আমলাপাড়ায় তার নিজস্ব কার্যালয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

মতবিনিময় সভায় আবু সাঈদ সুইট বলেন, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করে আজকের অবস্থানে এসেছি। দীর্ঘদিন ধরে বিএনপির প্রতিটি আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ছিলাম। দলের দুঃসময়ে কখনও মাঠ ছাড়িনি। অসংখ্য মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েও দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে গেছি।

তিনি আরও বলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির একজন নির্যাতিত ও পরীক্ষিত কর্মী হিসেবে আমি বিশ্বাস করি, তৃণমূল নেতাকর্মীরা আমার ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার মূল্যায়ন করবেন। আগামী জেলা বিএনপির কাউন্সিলে দেশনায়ক তারেক রহমান যদি আমাকে সাধারণ সম্পাদক হিসেবে কাজ করার সুযোগ দেন, তাহলে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সর্বোচ্চ ভূমিকা রাখবো।

বক্তব্যে তিনি বিএনপির বিগত আন্দোলন-সংগ্রামের বিভিন্ন সময়ের স্মৃতিচারণ করেন। তিনি জানান, বিএনপির আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার কারণে একাধিক রাজনৈতিক মামলার আসামি হতে হয়েছে তাকে। বিভিন্ন সময়ে গ্রেফতার এড়াতে আত্মগোপনেও থাকতে হয়েছে।

দলের নেতাকর্মীদের পাশে থেকে রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে প্রশাসনিক চাপ ও হয়রানির মুখেও পড়তে হয়েছে বলে দাবি করেন তিনি।

আবু সাঈদ সুইট বলেন, দলের জন্য ত্যাগ স্বীকারকারী নেতাকর্মীদের মূল্যায়নের এখনই সময়। আমি সবসময় চাই সিরাজগঞ্জ জেলা বিএনপিকে একটি ঐক্যবদ্ধ, শক্তিশালী ও গতিশীল সংগঠন হিসেবে গড়ে তুলতে। ব্যক্তিগত স্বার্থ নয়, দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই রাজনীতি করছি।

মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং জেলার সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মতামত ব্যক্ত করেন।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!