AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৯ কোটি টাকার হেরোইনসহ চরবাঘডাঙ্গার জয়নাল টুলু গ্রেপ্তার



৯ কোটি টাকার হেরোইনসহ চরবাঘডাঙ্গার জয়নাল টুলু গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ জয়নাল টুলু (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

গ্রেপ্তারকৃত জয়নাল টুলু চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মালবাগডাঙ্গা গ্রামের মৃত ইসরাইল হকের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ১২ মে র‍্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক দল নিয়মিত টহল পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চরবাঘডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা এলাকায় মাদকদ্রব্য মজুদ রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১৩ মে রাত পৌনে ১টার দিকে আভিযানিক দলটি জয়নাল টুলুর বাড়িতে অভিযান চালায়।

এ সময় তার বসতবাড়ির গোয়ালঘর থেকে একটি বস্তায় রাখা ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য প্রায় ৯ কোটি টাকা বলে জানা গেছে।

অভিযান শেষে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব জানায়, মাদক নিয়ন্ত্রণে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 


একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!