AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদগঞ্জে রামদাসেরবাগ আলিম মাদ্রাসার নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত



ফরিদগঞ্জে রামদাসেরবাগ আলিম মাদ্রাসার নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ রামদাসেরবাগ আলিম মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১১ মে) সকাল ১০টায় মাদ্রাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

নবগঠিত কমিটির সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক অ্যাডভোকেট নাহিদুল ইসলাম (নাহিদ) এর সভাপতিত্বে সভায় কমিটির সকল সদস্য ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন কমিটি অনুমোদন পায়।

মাদ্রাসা শিক্ষা বোর্ড (গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০২৫ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই প্রথম সভার মাধ্যমে কমিটি তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট নাহিদুল ইসলাম বলেন, “রামদাসেরবাগ আলিম মাদ্রাসা এই অঞ্চলের মানুষের আস্থার প্রতীক। মাদ্রাসার শিক্ষার গুণগত মান নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও যুগোপযোগী পরিবেশ তৈরি করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা এই প্রতিষ্ঠানকে একটি মডেল মাদ্রাসায় রূপান্তর করতে সম্মিলিতভাবে কাজ করবো।”

সভায় কমিটির সদস্য সচিব ও মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান খন্দকার সঞ্চালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন দাতা সদস্য মোঃ জহিরুল ইসলাম জুয়েল, অভিভাবক সদস্য মোঃ আবু তাহের, মোঃ সেলিম খাঁন, মোঃ আনোয়ার হোসেন বাবলু এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হাজেরা বেগম।

শিক্ষক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান, মোঃ নজরুল ইসলাম শেখ মিন্টু, মোঃ আঃ সোবহান ভূঁইয়া ও শামী আক্তার।

এছাড়াও নবগঠিত কমিটিকে অভিনন্দন জানাতে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসনাত নয়ন।

অ্যাডভোকেট নাহিদুল ইসলাম নাহিদের নেতৃত্বে নতুন কমিটি গঠিত হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। স্থানীয়রা আশা প্রকাশ করেন, এই কমিটির মাধ্যমে মাদ্রাসার দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যার সমাধান হবে এবং শিক্ষার মান আরও উন্নত হবে।

এ সময় ম্যানেজিং কমিটির সকলের সম্মতিতে নতুন সদস্য হিসেবে মোঃ আতিক খাঁনকে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে যুক্ত করা হয়।

সভা শেষে মাদ্রাসার সমৃদ্ধি ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!