সাভারে নৃত্যশিল্পীকে দলবদ্ধ বলাৎকারের অভিযোগে বিপ্লব হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় অপর এক অভিযুক্ত পলাতক রয়েছে।
সোমবার (১১ মে) বিকেলে সাভার মডেল থানার ওসি আরমান আলী ঘটনার সত্যতা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, সকালে রাজশাহীর বাঘা থানার বানিয়াপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।
গ্রেপ্তাকৃত বিপ্লব হোসেন রাজশাহী জেলার বাঘা থানার বানিয়াপাড়া গ্রামের উজ্জ্বল হোসেনের ছেলে। ভুক্তভোগী যুবক সাভার শিশু একাডেমী ও শিল্পকলার নৃত্য শিল্পী।
পুলিশ জানায়, বুধবার (৬ মে) সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লায় ভুক্তভোগী নৃত্যশিল্পীর বাসায় বিপ্লব ও শান্ত পান্ডে প্রবেশ করে। এসময় জোরপূর্বক ওই নৃত্যশিল্পীকে বলাৎকার করেন তারা। পরে এ ঘটনায় সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।
সাভার মডেল থানার ওসি আরমান আলী বলেন, ভুক্তভোগী নৃত্যশিল্পী দুই যুবকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ করেছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

