নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১ গ্রাম হেরোইনসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— যশোরের ঝিকরগাছা উপজেলার পশ্চিম ধর্মগঞ্জ এলাকার মৃত ইউনুস মুন্সীর ছেলে মো. সিরাজুল ইসলাম (৫৫) এবং ফতুল্লার মধ্য ধর্মগঞ্জ এলাকার মৃত চান মিয়ার ছেলে মো. হাসেম (৬০)।
রোববার (১৪ জুন) দুপুরে ফতুল্লার পশ্চিম ধর্মগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলমের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় পশ্চিম ধর্মগঞ্জ এলাকায় তল্লাশি চালিয়ে একটি লাল কাপড়ের টুকরার ভেতরে সাদা পলিথিনে মোড়ানো ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
পরে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিরাজুল ইসলাম ও হাসেমকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

