AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
নতুন কুঁড়ি স্পোর্টস

পাবনা জেলার শ্রেষ্ঠ খেলোয়াড় ভাঙ্গুড়ার রওনাক জাহান



পাবনা জেলার শ্রেষ্ঠ খেলোয়াড় ভাঙ্গুড়ার রওনাক জাহান

তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে চলমান প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এ অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়ে উশুতে পাবনা জেলার শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছে ভাঙ্গুড়া উপজেলার রওনাক জাহান।

এই অনন্য সাফল্যের মধ্য দিয়ে তিনি এখন বিভাগীয় পর্যায়ে পাবনা জেলার প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করেছে। তৃণমূল থেকে উঠে আসা রওনাক জাহানের মতো প্রতিভাবান খেলোয়াড়েরা ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির লক্ষ্যকে আরও সার্থক করে তুলেছে।

তার মতো ক্ষুদে খেলোয়াড়রাই আগামী দিনে দেশের ক্রীড়াঙ্গনের বড় সম্পদ হয়ে উঠবে বলে আশা সংশ্লিষ্টদের।

এ অর্জনে রওনাক জাহানের কোচ বি এম জামীম, ম্যানেজার ভাঙ্গুড়া উপজেলার বড়াল কিন্ডার গার্ডেনের ক্রীড়া শিক্ষক বি এম ছানাউল্লাহ, ভাঙ্গুড়া উপজেলা ক্রীড়া সংস্থার ক্রীড়া সাংবাদিক শেখ সাখাওয়াত হোসেন, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

রওনাক জাহান ভাঙ্গুড়া উপজেলার মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। সে ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়ীয়া দক্ষিণ পাড়া এলাকার মো. ওবায়দুল হকের মেয়ে।

উশুতে পাবনা জেলার শ্রেষ্ঠ খেলোয়াড় রওনাক জাহান তার অভিব্যক্তিতে বলেন, আমার এই সফলতার জন্য আমি সর্বপ্রথমে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। আমার এই অর্জনে কোচ, ম্যানেজার, বাবা-মা ও আমার শিক্ষাগুরুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাকিম বলেন, রওনাক জাহানের এমন সফলতা অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের বিষয়। যেকোন ইভেন্টে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করা সহজ কাজ নয়; এর জন্য প্রয়োজন আত্মবিশ্বাস এবং নিয়মিত অনুশীলন।

রওনাক তার মেধা, পরিশ্রম ও শৃঙ্খলার মাধ্যমে সেই প্রমাণই দিয়েছে। আমি বিশ্বাস করি, বিভাগীয় পর্যায়েও সে তার এই সাফল্যের ধারা অব্যাহত রাখবে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!