AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোদাগাড়ীতে বিএমডিএ চেয়ারম্যানের উন্নয়ন পরিদর্শন



গোদাগাড়ীতে বিএমডিএ চেয়ারম্যানের উন্নয়ন পরিদর্শন

রাজশাহীর গোদাগাড়ীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন সদ্য যোগদানকৃত বিএমডিএ’র চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) কৃষিবিদ মোঃ হাসান জাফির তুহিন।

আজ রোববার বিকাল সাড়ে ৪টায় তিনি প্রথমে উপজেলার হাটপাড়া এলাকায় বিএমডিএ’র চলমান কার্যক্রম পরিদর্শন করেন। এরপর সরমঙ্গলা খাড়িতে একটি ঔষধি গাছের চারা রোপণ করেন।

পরবর্তীতে তিনি ফাজিলপুর গ্রামে গিয়ে সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক এবং বিএমডিএ’র সাবেক চেয়ারম্যান ড. আসাদুজ্জামানের পারিবারিক কবরস্থান জিয়ারত করেন। কবরস্থান জিয়ারত শেষে চেয়ারম্যান পুনরায় সরমংলা এলাকায় বিএমডিএ’র বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিএমডিএ’র নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) আবু সাঈদ মোঃ কামরুজ্জামান, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমডিএ পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য জাফুরুল্লাহ, সাইফুল ইসলাম হিরোক এবং মিসেস বদরুল লাইলি।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএমডিএ গোদাগাড়ী জোনের সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ সরকার, রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল হামিদ বাবলু এবং গোদাগাড়ী উপজেলা কৃষক দলের সভাপতি হযরত আলীসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
উন্নয়ন কাজ পরিদর্শন শেষে গোদাগাড়ী উপজেলা বিএনপি কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ মোঃ হাসান জাফির তুহিন বলেন, "কৃষিপ্রধান বাংলাদেশে কৃষকের মুখে হাসি থাকলে তবেই বাংলাদেশ হাসবে। দেশে অনেক পেশা রয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সব পেশার মানুষের জন্যই কাজ করবেন। তবে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে কৃষকদের।"

তিনি আরও বলেন, "বরেন্দ্র অঞ্চলের ১৬টি জেলায় কৃষি ও কৃষকের ভাগ্য বদলানোর জন্যই বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এলাকার কৃষি ও কৃষকের ভাগ্য বদলালে সবাই উপকৃত হবে। একসময় পানির অভাবে এই অঞ্চলের জমিতে এক ফসলের বেশি হতো না।

ড. আসাদুজ্জামানের নেতৃত্বে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই এই এলাকার কৃষকদের ভাগ্যের আমূল পরিবর্তন হয়েছে।" তিনি বরেন্দ্র অঞ্চলের কৃষির টেকসই উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!