ট্রেনের নিচে ঝাপ দিয়ে আব্দুর রাজ্জাক ৬৫ নামের এক রিক্সা চালক আত্মহত্যা করেছেন। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর রেলস্টেশনের ওভার ব্রীজের নিচে। সে পৌরসভাধীন আদর্শ পাড়ার মৃত সোনা শেখের ছেলে।
জানা যায়,সংসারের সমস্যার কারনে আব্দুর রাজ্জাক তাঁর আয়ের একমাত্র উৎস রিক্সটি বিক্রি করে দেন। বিষয়টি বেশ কয়েক ধরে পরিবারের সবার সঙ্গে বিরোধ চলছিল। ওই ঘটনায় শনিবার রাতে সে বাড়ি থেকে বের হয়ে যান।
এরপর রাত ৩ টা ৩০ মিনিটের সময় খবর পান তাঁর মরা দেহ কোটচাঁদপুর রেল স্টেশনের ওভার ব্রীজের নিচে পড়ে আছে। পরে স্বজনরা তাঁর মরা দেহ উদ্ধার করে দাফনের চেষ্টা করেন। তবে খবর পেয়ে যশোর জিআরপি থানার পুলিশ ময়না তদন্তের জন্য তাঁর উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।
প্রতিবেশী আব্দুল হালিম বলেন, রিক্সা বিক্রি করা নিয়ে পরিবারের মানুষদের সাথে বিরোধ হয়। এরপর সে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে খবর পান স্টেশনের ওভার ব্রীজের নিচে তাঁর মরা দেহ পড়ে আছে। তিনি বলেন, আমার জানামতে ওই রাতে নকশিকাঁথা ট্রেন যায়। সম্ভব ওই ট্রেনে কাটা পড়েছেন রিক্সা চালক আব্দুর রাজ্জাক।
যশোর জিআরপি পুলিশের উপপরিদর্শক এস আই মনিতোষ বলেন,খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে মরা দেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য যশোর আনা হয়েছে। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে ও তদন্ত করে প্রাথমিক ভাবে মনে হচ্ছে আত্মহত্যা করেছেন তিনি। তবে ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত বলা সম্ভব হবে। এদিকে স্টেশনের ওভার ব্রীজের নিচে ঘটনা ঘটলেও কিছুই জানেন না কোটচাঁদপুর স্টেশনে স্টেশন মাস্টার মানিক বাবু।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

