নেত্রকোনার কেন্দুয়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চোরচক্রের এক হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ। তার নাম আফরোজ সানি (২৩)। তিনি উপজেলার গড়াডোবা ইউনিয়নের গড়াডোবা উত্তপাড়া গ্রামের মোজাহার হোসেনের ছেল।
শনিবার (৯মে) রাত ১১টার দিকে কেন্দুয়া পৌরসদর থেকে তাকে গ্রেফতার করে কেন্দুয়া থানা পুলিশ।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাকসুদ জানান, গত জানুয়ারি মাসে বিদ্যাবল্লভ বাজারের কাছে খাম্বা থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে চোর চক্র রিপন মিয়া নামে একজনকে গলা কেটে হত্যা করে।
এব্যাপারে রিপন মিয়ার ভাই সুজন মিয়া বাদী হয়ে চলতি বছরের ৩ জানুয়ারি ৪ জনের নামোল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। পরে বিদ্যাবল্লভ গ্রামের শহীদুল্লাহর ছেলে রাকিবকে গ্রেফতার করে পুলিশ। তার স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হয়। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলে।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে আফরোজ সানি নামে এজাহারভূক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হই।
তিনি আরও বলেন আসামী আফরোজ সানিকে আজ দুপুরের দিকে নেত্রকোনা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য,চলতি বছরের পহেলা জানুয়ারি রাতে বিদ্যাবল্লভ বাজারের পাশের একটি বৈদ্যুতিক খাম্বার ট্রান্সফরমার চুরির চেষ্টার ঘটনা ঘটে। পরদিন সকালে স্থানীয়রা খাম্বার কয়েক গজ দূরে বৈদ্যুতিক শর্টসার্কিটে দুই হাত পোড়া ও গলাকাটা রক্তাক্ত রিপন মিয়ার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

