AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজীপুরে চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,গাজীপুর
১০:৫৯ এএম, ১০ মে, ২০২৬

গাজীপুরে চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

গাজীপুরে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।  রোববার (১০ মে) ভোররাতে কালিয়াকৈর উপজেলার বাগচলা গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা যায়, রাতে একটি পিকআপ নিয়ে গরু চুরি করতে যায় একদল চোর। এ সময় টের পেয়ে এলাকাবাসী ধাওয়া দেয়। এক পর্যায়ে এলাকাবাসী তাদের আটক করে গণধোলাই দিলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হয় আরও দুজন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যাত্রীবাহী মাইক্রোবাস ভেবে পুলিশের গাড়িতে হামলা, অতঃপর...
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গরু চোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে ওই তিনজনই মারা গেছেন। আরও কয়েকজন চোর ছিল, তারা পালিয়ে গেছেন। এ সময় এলাকাবাসী তাদের নিয়ে আসা পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।

তিনি আরও বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ওসি বলেন, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!