AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীনগরে পৃথক অভিযানে ৪ জন গ্রেপ্তার


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০৯:৪০ পিএম, ৭ মে, ২০২৬

শ্রীনগরে পৃথক অভিযানে ৪ জন গ্রেপ্তার

মুন্সিগঞ্জের শ্রীনগরে পৃথক অভিযানে মাদক, পর্নোগ্রাফি ও ধর্ষণচেষ্টা, মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বুধবার ৬ মে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শ্রীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিপন আহমেদের নেতৃত্বে পাটাভোগ ইউনিয়নের ফৈনপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাইফুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার পুকুরপাড় থেকে চাষ করা ৬টি গাঁজা গাছ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৬ হাজার টাকা।
একই তারিখে রাত ২টার দিকে পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্তের নেতৃত্বে পূর্ব কামারখোলা এলাকায় অভিযান চালিয়ে পর্নোগ্রাফি ও ধর্ষণচেষ্টার মামলায় হাশেম শেখ (৪৭) ও শিরিনা বেগম (৩৫) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জব্দকৃত ডিভাইসগুলোতে মামলার গুরুত্বপূর্ণ আলামত পাওয়া গেছে।

এদিকে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এসআই মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পূর্ব মধ্য কামারগাঁও এলাকায় অভিযান চালিয়ে রুবেল দেওয়ান (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, পুলিশ সুপারের নির্দেশনায় এলাকায় নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!