AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ময়মনসিংহে ধান ব্যবসায়ীকে হত্যা



ময়মনসিংহে ধান ব্যবসায়ীকে হত্যা

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় দুলাল মিয়া (৫৪) নামে এক ধান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৪ মে) সকাল ৯টার দিকে উপজেলার বাঘবেড় ইউনিয়নের দিঘীরপাড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত দুলাল মিয়া ওই গ্রামের মৃত সুরুজ মাস্টারের ছেলে। তিনি স্থানীয় মুন্সিরহাট বাজারে ধানের ব্যবসা করতেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে দুলাল মিয়া বাজার থেকে বাড়ি ফেরেননি।

পরিবারের সদস্যরা প্রথমে ধারণা করেছিলেন, তিনি হয়তো ব্যবসায়িক কাজে কোথাও অবস্থান করছেন। তবে সোমবার সকালে বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দূরে ফারুক হাজীর পুকুরপাড়ে তার গলাকাটা মরদেহ দেখতে পান স্বজনরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ধোবাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, বাড়ির অদূরে পুকুরপাড় থেকে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে নিশ্চিত হওয়া গেছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!